বিভাগ ও বিষয়ভিত্তিক ব্যবস্থাপনা
প্রতিটি শ্রেণিতে বিভাগ বা গ্রুপকে শাখা হিসেবে এবং আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় আলাদা করে সাজানো যায়। কোন শিক্ষক কোন বিষয় পড়াবেন, ক্লাস রুটিনে কখন — সব নির্দিষ্ট থাকে।
একই সফটওয়্যারে স্কুল ও কলেজ
স্কুল অ্যান্ড কলেজে আলাদা সফটওয়্যারের দরকার নেই। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী, শিক্ষক ও হিসাব একই প্যানেলে, আর রিপোর্ট আলাদা করে দেখা যায়।
ফলাফল ও প্রমোশন দ্রুত
পরীক্ষার নম্বর দিলেই জিপিএ ও গ্রেড তৈরি হয়। বছর শেষে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে প্রমোশন দিতে আলাদা করে তথ্য লিখতে হয় না।