স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম কী?
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার, যেখানে স্কুলের প্রশাসনিক ও একাডেমিক সব তথ্য ডিজিটালভাবে রাখা ও পরিচালনা করা হয়। খাতা-কলমে আলাদা আলাদা রেজিস্টার রাখার বদলে প্রধান শিক্ষক, অফিস সহকারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক — সবাই নিজের প্যানেল থেকে প্রয়োজনীয় তথ্য পান। এতে সময় বাঁচে, হিসাবে ভুল কমে এবং অভিভাবকের আস্থা বাড়ে।
কেন SchoolZyne বেছে নেবেন?
SchoolZyne বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে বাংলায় তৈরি। প্রতিটি স্কুলের জন্য আলাদা ডাটাবেস থাকে, তাই এক প্রতিষ্ঠানের তথ্য অন্য কেউ দেখতে পায় না। আলাদা সার্ভার বা কম্পিউটার কিনতে হয় না — ইন্টারনেট থাকলেই চলে। শিক্ষার্থী ও শিক্ষকের জন্য Google Play-তে আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আর সাধারণত একদিনেই সফটওয়্যার চালু করে দেওয়া হয়।
রেজাল্ট ও রিপোর্ট কার্ড নিজে থেকেই
শিক্ষক নম্বর দিলেই জিপিএ, লেটার গ্রেড ও মেধাক্রম তৈরি হয়। নতুন কারিকুলামের মূল্যায়নসহ রিপোর্ট কার্ড, মার্কশিট ও ট্যাবুলেশন শিট PDF আকারে প্রিন্ট বা ডাউনলোড করা যায়, আর অভিভাবক মোবাইল অ্যাপেই রেজাল্ট দেখতে পান।
ফি আদায় ও হিসাব স্বচ্ছ
মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি — সব ধরনের ফি সেট করে ইনভয়েস ও রশিদ তৈরি করুন। কার কত বকেয়া, আজ কত আদায় হলো, মাসে আয়-ব্যয় কত — ড্যাশবোর্ডে এক নজরে দেখা যায়। শিক্ষক-কর্মচারীর বেতন শিট ও পে-স্লিপও এক ক্লিকে।