মাদ্রাসার জন্য আলাদা সুবিধা
মাদ্রাসায় শ্রেণি বা জামাতের নাম, বিষয় ও কিতাব প্রতিষ্ঠানভেদে আলাদা। SchoolZyne-এ শ্রেণি, শাখা, শিফট ও বিষয় নিজের মতো তৈরি করা যায়, তাই ইবতেদায়ি থেকে দাখিল-আলিম কিংবা কওমির নিজস্ব জামাত — সবই সহজে সাজানো যায়।
আবাসিক ও বোর্ডিং ব্যবস্থাপনা
অনেক মাদ্রাসায় ছাত্ররা আবাসিকে থাকে। হোস্টেল মডিউলে ভবন, রুম ও সিট বরাদ্দ রাখা যায়, আর বোর্ডিং বা খাবারের ফি অন্য ফি-এর মতোই ইনভয়েস ও রশিদে আদায় করা যায়।
অভিভাবক থাকবেন নিশ্চিন্ত
দূরে থাকা অভিভাবকও মোবাইল অ্যাপে সন্তানের হাজিরা, পরীক্ষার ফল ও বকেয়া দেখতে পান। জরুরি নোটিশ বা ছুটির খবর এক ক্লিকে এসএমএসে পৌঁছে যায়।
দান ও আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব
আয়-ব্যয় মডিউলে ক্যাটাগরি অনুযায়ী সব আয় ও খরচ লিখে রাখা যায়। কমিটির কাছে মাসিক বা বার্ষিক হিসাব দেখাতে রিপোর্ট প্রস্তুত থাকে।